কমলনগরে নৌকা থেকে নদীতে পড়ে জেলের মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে ইঞ্জিন চালিত নৌকা থেকে ছিঁটকে মেঘনা নদীতে পড়ে ইমরান হোসেন (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৫) ডিসেম্বর) রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মেঘনা নদীর বাতিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের মো. ইউছুফের ছেলে।

পুলিশ জানায়, নদীতে মাছে ধরে চার জেলে মতিরহাট ঘাটে ফিরছিলেন। এসময় বাতিরঘাট এলাকায় পৌঁছলে নদীতে পড়ে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে তাদের নৌকা জোরে ধাক্কা লাগে। এতে দুই জেলে নদীতে ছিঁটকে পড়ে। এরমধ্যে একজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও ইমরান ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন