জামিন পেলেন সংবাদকর্মী রনি
নিজস্ব প্রতিবেদক : প্রতিপক্ষের উদ্দেশ্যমূলক মামলায় জামিন পেলেন সংবাদকর্মী রাকিব হোসেন রনি। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আত্মসমর্থনে জামিনের আবেদন করেন তিনি। আইনজীবি এটিএম জাকির হোসেন মঞ্জু আসামি পক্ষের শুনানি করেন। এতে সন্তুষ্টি হয়ে ওই আদালতের বিচারক মনছুর উদ্দিন (ভারপ্রাপ্ত) জামিন মঞ্জুর করেন। রনি দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও বাঞ্চানগর গ্রামের আবুল হোসেন। এর আগে বুধবার (৮ নভেম্বর) একই গ্রামের আনোয়ারা বেগম বাদী হয়ে রনিসহ ৯ জনকে আসামী করে বাড়িঘর ভাংচুর, লুটপাট মামলা দায়ের করেন।
রাকিব হোসাইন রনি বলেন, সংবাদ সংগ্রহে বাড়ীর বাইরে অবস্থান করছিলাম। মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে আজাদ আমার ঘর তল্লাশি চালায়। শিল্প কলোনীর আজাদ উদ্দেশ্য মূলক আমার পরিবারকে হয়রানির জন্য তার বোনকে বাদী করে আমাদের মামলায় জড়ানো হয়।
পরে বিষয়টি জানতে তদন্তকারী এ.এস.আই মুকবুলের সাথে ফোন যোগাযোগ হলে তিনি জানান, বাড়িটি সাংবাদিকের কিনা তিনি তা জানেন না। তাছাড়া সাংবাদিক রনির বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। অথচ পরের দিন আমাকে জড়িয়েই হামলার ঘটনায় মামলা দায়ের করানো হয়।
এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবী জানান রনি। লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয় বলেন, সাংবাদিক ইসমাইল হোসেন জবুর পর এবার সাংবাদিক রনির বিরুদ্ধে পর পর দু’টি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহাম্মদ হেলাল বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উদিয়মান সাংবাদিক রাকিব হোসাইন রনির বিরুদ্ধে মামলা করেছে একটি কু-চক্রী মহল। এমন ষড়যন্ত্রমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, হামলার অভিযোগে এক মহিলা থানায় মামলা করেছেন। তবে এতে কোন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।