দেশের সাস্প্রদায়িকতা রুখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০১৯ ৩:৩৭ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: দেশের সাস্প্রদায়িকতা রুখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক সংগঠনগুলো থাকবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছায়াতলে। এ সংগঠনটি পরিণত হয়েছে একটি আন্দোলনে। নামটি ধারণ করে অনেকগুলো চেতনাকে।

যে চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আদর্শিক বাংলাদেশের কথা বলে, একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে। তাই এ সংগঠনটি লক্ষ্মীপুর জেলায় হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা পূনরায় এগিয়ে নিবে।


গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সম্মিলিত সাংস্কৃতিক জোটের লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নগঠিত কমিটির এক সভায় বক্তারা এমন মন্তব্য করেন। সন্ধ্যায় শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্ট পূনগঠিত সাধারণ সম্পাদক এডভোকেট মুরাদ-আল-হাসান চৌধুরীকে বরণ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, কবি মুজতবা আল মামুন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার সভাপতি কবি এস এম জাহাঙ্গীর।


এডভোকেট ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুদেব দাস, এনজিও ওয়াইজ প্রতিনিধি সাবরিনা আক্তার, দৈনিক লক্ষ্মীপুর সমাচার ও সাপ্তাহিক এলান পত্রিকার নির্বাহী সম্পাদক মো: সোহেল রানা, সেঁজুতি নেতা মো: জামাল, মোঃ আঃ ছালাম, রিয়াজ হোসেন, মোঃ তারেক হোসেন, নন্দিনী সাহিত্য ও পাঠক ফোরামের নেতা হেলাল উদ্দিন মাহমুদ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন