লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিববার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নে ভোট গ্রহণের দৃশ্য দেখা গেছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এসময় নারী ভোটারদের সংখ্যা বেশি দেখা গেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগর উপজেলার চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়ন উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট নিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে তৎপর রয়েছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায় রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পথে। তবে সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।
প্রসঙ্গত: উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দু’জনের মৃত্যুর কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।