লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের বিদায় সংবর্ধনা পেল পুলিশ সুপার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ জুলাই, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে (পিপিএম-সেবা) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।


জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কমিউনিটি পুলিশিং সেলের আহবায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানপ্রমুখ।


বক্তারা বলেন, তরুণদের সাথে মিশে লক্ষ্মীপুরে অপরাধ দমনে সহযোগীতা পেয়েছেন পুলিশ সুপার। তরুণদের বিভিন্ন তথ্যের সংবাদ পুলিশ সুপারের কাছে আসলে তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়েছিলেন। দাবা টুর্ণমেন্টের আয়োজন করে স্বেচ্ছাসেবীসহ কলেজের তরুণ প্রজস্মকে অপরাধ থেকে বিরত রেখেছেন এ পুলিশ সুপার।


অনুষ্ঠান শেষে পিএলজেড সামাজিক সংস্থা, বিকেবি ক্লাব, শূন্য, আদর্শ ফাউন্ডেশন, রামপুরা ব্লাড ব্যাংক, অগ্রযাত্রা ব্লাড ব্যাংকসহ লক্ষ্মীপুরের একাধিক স্বেচ্ছাসবী সংগঠন পুলিশ সুপারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন