রায়পুরে শিক্ষার্থীদের কুরআন শরীফ দিল ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির ব্যক্তিগত উদ্যোগে ২০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফ দেয়া হয়েছে। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ৬০ টুপি দেয়া হয়।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলার চরমোহন ইউনিয়নে তালীমুল কুরআন মাদ্রাসায় এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিল চরমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান, রায়পুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহম্মদ রিংকু, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ আল রাজি প্রমুখ।
জানতে চাইলে রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের ইতিবাচক কাজে সম্পৃত্ত করতে আমার এ প্রচেষ্টা। এতে যেন ছাত্রলীগ অনুপ্রানিত হতে পারে।