লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের বস্ত্র দিল ‘অক্সিজেন’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ করা হয়। এরআগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচন করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্ভোধন করেন আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল মতিন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আইমান মাহমুদ, তাসনিম, রাইসা, সোহেল, ফাইয়াজ, অভি, রাফি ও জিহান প্রমুখ। স্বেচ্ছাসেবক আইমান মাহমুদ বলেন, অক্সিজেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে স্বগৌরবের সাথে এগিয়ে চলেছে।

সামনের দিকেও এই ধারা অব্যহত রাখবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। যেকোন সামাজিক ভালো কাজে হাত বাড়িয়ে দেয়ার জন্য এখানকার সদস্যরা সর্বদা প্রস্তুত আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন