দেড়ঘন্টায় কোন ভোটার আসেনি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মার্চ, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভোটগ্রহণের সময় শুরু হওয়া দেড়ঘন্টা পেরিয়ে গেলেও কোন ভোটারের দেখা মেলেনি। প্রিজাইডিং অফিসার, এজেন্ট ও কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা রয়েছে ভোটারের অপেক্ষায়।

রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত এমন দৃশ্য দেখা গেছে রায়পুরের কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের মহিলা বুথের ১ নম্বর কক্ষে। ওই কেন্দ্রে পুরুষ ভোটার ৯৭৪ ও মহিলা ১০৩০জন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষীপুরের ৫টি উপজেলার ৪৫৮ টি ভোটকেন্দ্র রয়েছে।

এদিকে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৪৫৮টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত নয় বলে খোঁজ নিয়ে জানা গেছে।

অন্যদিকে নির্বাচনী সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন