রায়পুরে এক কেন্দ্রে আড়াই ঘন্টায় ৩ ভোট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মার্চ, ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষীপুরের ৫টি উপজেলার ৪৫৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি।

এই কেন্দ্রে ১০৩১ মহিলা ভোটারের মধ্যে দুটি বুথে ৩ টি ভোট পড়েছে বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসার কামরুল হাসান। পুরুষ বুথের চারটির একটিতে কোন ভোটই পড়েনি। বাকি তিনটিতে ৩০ ভোট পড়েছে বলে জানা গেছে।

এদিকে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৪৫৮টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত নয় বলে খোঁজ নিয়ে জানা গেছে।

অন্যদিকে নির্বাচনী সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন