রায়পুরে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মোটর সাইকেলের ধাক্কায় আব্বাছ হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সময় উপজেলার হায়দরগঞ্জ মডেল কলেজের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসার ইবতেদায়ী ৪র্থ শ্রেণির ছাত্র ও দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের মোঃ মোছলেহ উদ্দিনের বড় ছেলে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় হায়দরগঞ্জ মডেল কলেজের পাশে সড়কে দ্রুতগামী মোটর সাইকেল আব্বাসকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।