উপজেলা নির্বাচন: কমলনগরে চেয়ারম্যান পদে রেবেকা মহসীন প্রার্থী
নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রেবেকা মহসীন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ইতিমধ্যে তিনি চেয়ারম্যান পদে লড়তে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। চষে বেড়াচ্ছে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আলোচনায়ও রয়েছেন তিনি।
স্থানীয়রা জানায়, রেবেকা মহসীন আওয়ামী লীগ সরকারের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। রামগতি-কমলনগরের ছোট বড় দলীয় একাধিক সভা-সেমিনার তার ব্যক্তিগত বাড়িতে করা হয়েছে। এছাড়াও তিনি মেঘনার উপকূলীয় এলাকার তৃণমূল মানুষের সবসময় খোঁজখবর নিচ্ছেন।
দলীয় নেতাকর্মীরা জানায়, আওয়ামী লীগের জন্য যারা নিজের সম্পদ ব্যয় করে কাজ করেন। দলীয় সভা-সেমিনারে যারা সক্রিয়ভাবে অংশ নেন। রেবেকা মহসীন তাদের মধ্যে অন্যতম একজন। তিনি কখনো পদ-পদবির জন্য রাজনীতি করেননি। দলকে ভালোবেসে দলের জন্য শ্রম, ত্যাগ ও অর্থ ব্যায় করেছেন।
জানতে চাইলে রেবেকা মহসীন বলেন, আমি বৃহত্তর রামগতি মহিলা আওয়ামী লীগের দায়িত্বে ছিলাম। তখন থেকেই দলের জন্য শ্রম দিয়ে আসছি। নেতাকর্মীদের আপদে-বিপদে পাশে ছিলাম। এখনো আছি। দল দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিবে বলে আশা করছেন তিনি।