ভোটের মাঠে সরব ছাত্রলীগের সোহেল-লোটাস
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটের মাঠে ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ তাদের অনুসারীরা সরব হয়ে উঠেছে।
সম্প্রতি তাদের নেতাকর্মীদের নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের (নৌকা) পক্ষে ভোট চাচ্ছেন। তাদের সাথে পদবঞ্চিত ত্যাগী নেতাদেরকেও দেখা যাচ্ছে।
প্রতিনিয়ত লক্ষ্মীপুর পৌর শহরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মন্ত্রীর উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করছেন। সাধারণ ভোটারদের কাছে বিমান মন্ত্রীর জন্য ভোট চাচ্ছেন তারা। তবে এসব কার্যক্রমে ছাত্রলীগের বর্তমান নেতাদের দেখা যাচ্ছে না।