৬ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ

৬ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সর্বশেষ সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ৭ মার্চ সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।

সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন