স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কমলনগর প্রশাসনের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন কমলনগর উপজেলা প্রশাসন।শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার চত্তরে শহীদের স্মরণে এ দিবস পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।