সরকারের সাফল্য তৃণমূলে তুলে ধরতে হবে

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ

নুরুল আমিন ভূঁইয়া দুলাল : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আশ্রাফুন নেছা।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা তনমি, সদস্য নাসিমা ইসলাম বেবী, নিলুফার ইয়াসমিন ইতি, জেলা সভাপতি রেহানা আক্তার রুবি ও সাধারণ সম্পাদক তাছলিমা অক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য তৃণমূলে তুলে ধরতে হবে। তৃণমূলে সরকারের আস্থা বাড়াতে হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান কেন্দ্রীয় নেতারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন