সংবাদপত্র এজেন্ট ও হকারদের ঈদ উপহার দিলো লক্ষ্মীপুর প্রেসক্লাব
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পত্রিকার প্রেস ক্লাবের পক্ষ থেকে ৪৮ সংবাদপত্র এজেন্ট ও হকারদের মাঝে পাঞ্জাবিসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী দেওয়া হয়।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক রুবেল।
বক্তারা বলেন, সংবাদপত্রের সাথে শুধু সাংবাদিকরাই সংশ্লিষ্ট নয়। সংবাদপত্র পাঠকের কাছে পৌঁছানোর গুরু দায়িত্ব পালন করেন হকার ও এজেন্টরা। আদর্শ সমাজ গঠনের ধারক সাংবাদিকদের পাশাপাশি হকারদের অবদানও কম নয়।