শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচারিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন