শহীদ বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি
মোঃ মামুন শেখ : শহীদ বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, সাংবাদিক প্রতিনিধি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা কোরআনখানি ও মিলাদ মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর-২০১৮ (রবিবার) ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হবে।