লক্ষ্মীপুর-৪ আসনে লাইলীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ফরিদুন্নাহার লাইলীর পক্ষে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক এ আসনের (সংরক্ষিত মহিলা আসন) সংসদ সদস্য।

রবিবার ( ২৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এদিকে, ফরিদুন্নাহার লাইলীকে মনোনয়ন দিতে আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাকর্মীরা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানায়।

মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন মাষ্টার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সহ-সভাপতি নিজাম পাটওয়ারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন কমান্ডার, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ফিরোজ পাটওয়ারী, সদস্য মিজানুর রহমান মিজান, সদর থানা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন সবুজ, যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিপু, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান রাসেল প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন