লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন নিলেন মতিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আব্দুল মতিন চৌধুরী। তিনি কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন কেনেন তিনি।
মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্ট ও কোব্বাত আহমদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি রামগতি-কমলনগরের মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন । একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন।
জানতে চাইলে আব্দুল মতিন চৌধুরী বলেন, দলের সক্রিয় একজনকর্মী হিসেবে আমি মনোনয়ন সংগ্রহ করেছি। মাঠে সক্রিয় থাকায় বিভিন্ন মামলা-হামলার স্বীকার হচ্ছি। দল আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করে মনোনিত করলে আমি রামগতি-কমলনগরের নদী ভাঙা রোধ করবো। সকলের দোয়া ও সহযোগীতায় গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি এ আসনটি উপহার দিবো।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন:
এ আসনে ২ লাখ ৯৮ হাজার ১৭৫ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৫৫০ এবং মহিলা এক লাখ ৪৮ হাজার ৬২৫ জন ভোটার।