লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৮ জন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ ও রায়পুর) আসনে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়াসহ ৮ জন বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন।

এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীরা হলেন, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ হারুন, খালেদা জিয়ার সাবেক প্রধান নিরাপত্তা সম্বনায়ক লে. কর্নেল (অব.) এমএ মজিদ, জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া টিটু, বিএনপি নেতা হিরু চৌধুরী ও শাহেনা আক্তার নিলু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন