লক্ষ্মীপুরে কনিষ্ঠ এমপি প্রার্থী সালাহ্ উদ্দিন রিগ্যান 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারী সর্বকনিষ্ঠ মুখ অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী। 

রিগ্যান সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বয়স ৩৩ বছর ছয় মাস। তিনি রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।বিভিন্ন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের ৪টি নির্বাচনী আসন থেকে প্রায় অর্ধশত সম্ভ্যাব্য এমপি প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে সবচেয়ে তরুণ ও কম বয়সী প্রার্থী সালাহ উদ্দিন রিগ্যান।

অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান বলেন, দীর্ঘদিন থেকে আমি নৌকার পক্ষে তরুণদের নিয়ে কাজ করছি। তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন