লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পা ভেঙেছে সাংবাদিক কাজল কায়েসের
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক কাজল কায়েস।বুধবার (৬ আগস্ট) জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা ব্যাটারী চালিত অটোরিকশার সংঘর্ষে উল্টে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনায় তার ডান পায়ের ভেঙ্গে গেছে এবং দুই হাত শরীরের অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জেলা শহরের বারাকা কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অর্থোপেডিক সার্জন ডা: একেএম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কাজল কায়েস দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য। এবং শহরের মাদাম এলাকার বাসিন্দা।
আহত কাজল কায়েস বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে উত্তর তেমুহনী প্রেসক্লাব থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে দক্ষিন তেমুহনী যাচ্ছিলাম। কাছে পৌঁছলে দুইটি রিকশার সংঘর্ষ হয়। এতে রিকশা উল্টে পা ভেঙ্গে গেছে, হাতসহ শরীরের জখম হয়। এক্সরে করে দেখা যায়, ডান পা ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শী সোহেল রানা ও ফারুক হোসেন বলেন, দক্ষিন তেমুহনীতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহত কাজল কায়েসকে উদ্ধার করে আমরা জেলা সদর হাসপাতালে নিয়ে যাই।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, সড়ক দুর্ঘটনায় কাজল কায়েস নামে একব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে।