লক্ষ্মীপুরে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর -২ (রায়পুর ) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেছেন জামায়াতে ইসলামী এখন নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন, আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে আমাদের আর্থিক, মানসিক ও দৈহিক কুরবানীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আব্দুর রহমান ভূইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন আলি আহমদ, সভাপতি ৭ নম্বর ওয়ার্ড।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ সর্দার সৈয়দ আহমদ,
জেলা বায়তুলমাল সম্পাদক রফিক কাজি, চররুহিতা ইউনিয়ন আমির হুমায়ুন কবির, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, শিবির সভাপতি আরমান হোসেনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।