লক্ষ্মীপুরে সম্পন্ন হয়েছে অত্যাধুনিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরাল
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে অত্যাধুনিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরালের নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে আলোকসজ্জায় শহরের শোভাবর্ধন বাড়ছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের আপেক্ষা।
রবিবার রাতে ম্যুরালটির পাশে দাঁড়িয়ে কয়েকজন তরুণকে ছবি তুলতে দেখা গেছে। আবার অনেকে মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। যেখানে নানা অভিমত প্রকাশ করেছেন তারা।
জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে নির্মিত এ ম্যুরালের আলোকসজ্জা রাতের লক্ষ্মীপুরকে করেছে সৌন্দর্যমন্ডিত। এজন্য গত দু’রাত ম্যুরালটির আশপাশে সৌন্দর্য পিপাসুদের ভীড় দেখা গেছে। লক্ষ্মীপুরের পরিচয় বহন করতে ম্যুরালটি ভূমিকা রাখবে বলে স্থানীয়রা ধারনা করছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল স্ট্রাস্টের অনুমতি নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। অর্ধকোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে ।