লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিনে অংকন প্রতিযোগীতা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণিল পেন্সিলের আঁচড়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে শিক্ষার্থীরা। এতে শেখ রাসেলের ছবি একে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রামগঞ্জ উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে ছবি আঁকা, ছড়া ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই দেওয়া হয় তুলে দেয় অতিথিরা। বিদ্যালয়ের লাইব্রেরির জন্যও ৫০ টি বই দেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইমাম হোসেন, সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ, সিনিয়র শিক্ষক আমান উল্ল্যা, জামাল হোসেন ও খোরশেদ আলম প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন