রামগঞ্জে শেখ রাসেলের জন্মদিনে ল্যাব উদ্বোধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও সাউধেরখিল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সাউধেরখিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামছুদ্দিন ভূঁইয়া।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউধেরখিল উচ্চ বিদ্যালয়ের আমিনুল ইসলাম, বিদ্যুৎ সদস্য আবু তাহের ভূঁইয়া, বিদ্যালয়ের আজীবন সদস্য মোঃ শাহাব উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন মাসুদ,দেলোয়ার হোসেন, জাকির হোসেন ও সদস্য ইউছুফ আলী ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর মাওলানা, মোঃ সরোয়ার মাস্টারসহ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন