গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমে পিঠা উৎসব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব, পৌষ পার্বণ-২০২১। শনিবার দুপুর ১২টায় বিশ্ব মানব সেবা সংঘ হাইশুর বৃদ্ধাশ্রমে এই পিঠা উৎসবের আয়োজন করে।

এ আয়োজনে ছিল কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বাহারি স্বাদের ও নামের পিঠা। বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩৮ জনসহ আশপাশের অর্ধশতাধিক মানুষের জন্য এই উৎসবের আয়োজন করা হয়। পিঠা খেতে পেরে খুশি বৃদ্ধ বাবা-মায়েরা। তাঁরা আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মাঝে নতুন জামা, লুঙ্গি, শাড়ি, কম্বল, চাল, কেক, জুসসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস, ডা. প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, বিজয় বিশ্বাস, বিজু বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন