লক্ষ্মীপুরে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মেছোবাঘ নামে এক বিরল প্রজাতির স্তন্যপায়ী বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌর সভার জুবেদালী বেপারী বাড়িতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. শাজাহান আলী ও বন বিভাগের লোকজন এ প্রানী উদ্ধার করেন।
জানা গেছে, গত সাত দিন আগে ওই বাড়ির রান্নাঘরে লুকিয়ে থাকা প্রাণীটি দেখার পর আটক করে খাঁচায় রাখা হয়। খাঁচার ভিতর বিভিন্ন ধরনের মাংস খেতে দেয়া হয়। খাবার না খেয়ে প্রাণী দুর্ভর পড়ে। এদিকে এ বিরল প্রজাতির প্রাণী দেখতে ওই বাড়িতে প্রতিনিয়ত মানুষ ভিড় জমায়।
পরে বাড়ির লোকজন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তিনি বন বিভাগের লোকজনের সাথে কথা বলে প্রাণীকে চিহ্নিত করেন।

এ প্রাণীটি পাবর্ত্য জেলা থেকে আলু কিংবা মালবাহী ট্রাকে করে আসছে বলে স্থানীয়দের ধারণা।
লক্ষ্মীপুর বন বিভাগের সদর রেঞ্জের (নার্স) কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মেছোবাঘ ১২-১৫ কেজি হয়। উদ্ধারকৃত মেছোবাঘটি বাচ্ছা।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাজাহান আলী বলেন, বিরল প্রজাতির প্রাণীর খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করেছি। বন বিভাগের তত্বাবধানে ফেনীর একটি পার্কে রাখা হবে।