লক্ষ্মীপুরে নার্সারি প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে নার্সারি প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ চলবে সাত দিন।
লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সবুজ বাংলাদেশের সভাপতি মোঃ শাহীন আলম, সবুজ বাংলাদেশের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।
উপস্থাপনা করেন সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু ।
যুবদের দক্ষতার জন্য সাত দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি তে নার্সারী বিষয় দিক নিদের্শনা নিয়ে আলোচনা হবে। প্রশিক্ষণে ৩০জন যুবক অংশ গ্রহন করে।
যুব উন্নয়ন অধিদপ্তর সদরের আয়োজনে এবং সবুজ বাংলাদেশের সহযোগীতায় এই প্রশিক্ষণটি পরিচালনা হবে।