লক্ষ্মীপুরে ডেল্টা ফার্নিশার্সের শোরুম উদ্বোধন
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে আক্তার গ্রুপের ডেল্টা ফার্নিশার্সের শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের প্রাণকেন্দ্র বাগবাড়ি এলাকায় এন আর গ্রীণ টাওয়ারের দ্বিতীয় তলায় শোরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুর শোরুমে প্রত্যেকটি ফার্নিচারে ১০ শতাংশ ও সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এ শোরুমে অত্যাধুনিক ডিজাইনের হোম ফার্নিচার, লিভইং রুম ফার্নিচার ও অফিস ফার্নিচার রয়েছে। দেশের প্রত্যেকটি শোরুমেই একই মানের ফার্নিচার রাখা হয়েছে। এছাড়া বিশে^র ১১টি দেশে ডেল্টা ফার্নিশার্সের পণ্য রপ্তানি হয়। ডেল্টা ফার্নিশার্সের প্রত্যেকটি পণ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন।
লক্ষ্মীপুর কমার্স কলেজের পরিচালক আলহাজ¦ এম এ গফুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী। এতে বিশেষ অতিথি ছিলেন ডেল্টা ফার্ণিশার্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আহসান হাবীব রায়হান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও ডেলটা ফার্নিশার্স লিমিটেডের লক্ষ্মীপুর শোরুমের ব্যবস্থাপনা পরিচালক সজিব হোসাইন।
ডেল্টা ফার্ণিশার্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আহসান হাবীব রায়হান বলেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের ক্রেতারা আমাদের ফার্ণিচার ক্রয় করে থাকেন। তাঁদের কথা চিন্তা করেই লক্ষ্মীপুরে শোরুম চালু করা হয়েছে। আমাদের প্রত্যেকটি ফার্নিচার আন্তর্জাতিক মানসম্পন্ন। বিশে^র ১১ টি দেশে আমাদের ফার্নিচার রপ্তানি করা হয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশের প্রত্যেকটি শোরুমেই একই মানের ফার্নিচার রাখা হয়।