রায়পুরে আনারস প্রতীকের মতবিনিময় সভায়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মে, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

জিহাদ হোসেন রাহাত: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনারস প্রতীকের মতবিনিময় সভা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্য কেরোয়া আদর্শ নুরাণী মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা করা হয়। চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ।

 

অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, অধ্যাপক নুর নবী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হায়দার,কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরমান হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রমূখ।

 

অতিথির বক্তব্যে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বলেন, মামুনুর রশিদ সাহেব একজন শিক্ষাবান্ধব মানুষ। তিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসার সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ভূমি দখল করেননি, দাঙ্গাহাঙ্গামা সৃষ্টির নেতৃত্ব দেননি। তিনি দাপট দেখান না। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফ মাষ্টার একজন ইলিশ ও ভূমিদস্যু, তিনি জেলেদের কাছে সুদের উপর টাকা লাগান। এদেরকে প্রতিহত করার সময় এসেছে। ২১ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা দুষ্ট চক্রকে প্রতিহত করতে হবে। এসময় দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান আবু জাফরের কুরুচিপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করে তীব্র নিন্দা জানান তিনি।

 

বক্তব্যে উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মারুফ বিন জাকারিয়া বলেন, আমি প্রত্যাশা করছি আপনারা আগের মতো আমাকে সমর্থন করবেন। এবারও আমার প্রতীক টিউবওয়েল। পরে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ভোট চেয়ে বক্তব্য রাখেন।

 

রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ দোয়া, সমর্থন ও ভোট চাওয়ার পর সন্ধ্যার শেষ লগ্নে অনুষ্ঠান শেষ হয়।

জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দু’জন করে মোট চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট প্রার্থী প্রায় সাতজন। মোট ভোটার সংখ্যা দুই লাখেরও বেশি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন