লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০১৮ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সামনে এ কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। প্রধান অভিযুক্ত মুকবুলসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ওই ছাত্রী বাড়ির পাশের ফসলী জমিতে পানি দিচ্ছিল।এসময় একই এলাকার মুকবুল জোরপূর্বক পাশের বাগানে নিয়ে সহযোগি দুলালসহ তাকে পালাক্রমে ধর্ষণ করে।এঘটনায় মামলা দায়েরের পর দুলাল গ্রেপ্তার হলেও অন্যরা রয়েছে অধরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন