লক্ষ্মীপুরে কৃষকদলের নতুন কমিটি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পৌর কৃষক দলের ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। এতে কামাল ওয়াহেদকে সভাপতি, শাহ পরান আরমানকে সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম শহিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ কমিটির অনুমোদন দেন। সম্মেলন ছাড়াই এ কমিটি ঘোষণা করা হয়। এরআগে ৮ সেপ্টেম্বর সদর (পূর্ব) উপজেলা, সদর (পশ্চিম) উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের কমিটিও একইভাবে অনুমোদন দেওয়া হয়। দলীয় প্যাডে স্বাক্ষরিত প্রত্যেকটি কমিটি ফেসবুকের মাধ্যমে ঘোষণা করা হয়।

কমিটির অন্য নেতারা হলেন সহ-সভাপতি মহসিন আহমেদ রিয়াজ, সাইফুল ইসলাম রিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা রাশেদ, ইসমাইল হোসেন শাকিল, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ও দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রকি।

জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, সাবেক কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল। এতে ওই কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। আগামি ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা কৃষকদলের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন