লক্ষ্মীপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে আহলে সুন্নত আল জামায়াত উপজেলা শাখার আয়োজনের একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের রতনপুর মোহাম্মদীয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়েছে। র্যালির নেতৃত্ব দেন তরিকত ফেডারেশনের মহাসচিব ও সংসদ সদস্য লায়ন এম আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা হাফেজ জুনায়েদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু, সোহেল চৌকিয়া, মহিন উদ্দিন সুজন ও ভাটরা ইউনিয়নের তরিকত সভাপতি খোরশেদ পাটোয়ারী প্রমুখ।
তরিকত ফেডারেশনের মহাসচিব বলেন, হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে আজ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। শান্তির পথ খুঁজতে হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শে উজ্জিবিত হতে সকল মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান তিনি।