রায়পুরে সড়ক দূঘর্টনায় সাংবা‌দিক মিজান গুরুতর আহত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৬:১৬ অপরাহ্ণ

লক্ষ্মীপু‌রের রায়পু‌রে সড়ক দূর্ঘটনায় সাংবা‌দিক মিজানুর রহমান মঞ্জু গুরুতর আহত হয়ে‌ছেন। আহত সাংবা‌দিক দৈ‌নিক খোলা কাগ‌জের রায়পুর উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি।

জানাযায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় মিজান তার মাদ্রাসায় পড়ুয়া ছে‌লেকে প্র‌তিদি‌নের ন্যায় দেখ‌তে গে‌লে রায়পুর-লক্ষ্মীপুর প্রধান সড়কস্থ মধুপুর আউ‌ডিয়াল সি‌টির সম্মু‌খে পিছন থে‌কে আসা এক‌টি দ্রুতগামী সিএন‌জি তার মোটরসাই‌কে‌লে স‌জো‌রে‌ ধাক্কা দি‌লে সে রাস্তায় ছিট‌কে প‌ড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময় তার সা‌থে থাকা তার ছে‌লেও আঘাত পায়। প‌রে স্থানীয় লোকজন সিএন‌জি‌টি আটক ক‌রে ত‌বে চালক পা‌লি‌য়ে যায়। স্থানীয় লোকজন আহত মিজান ও‌ তার ছে‌লে‌কে উদ্ধার ক‌রে রায়পুর সরকা‌রি হাসপাতা‌লে নি‌য়ে যায়। এসময় তার মোটরসাই‌কেল‌টি মারাত্মক ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে।
সাংবা‌দিক মিজান‌ বর্তমা‌নে রায়পুর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আ‌ছে। তার ছে‌লে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়ে‌ছে। মিজান হা‌তে, পা‌য়ে ও মাথায় মারাত্মক আঘাত পে‌য়ে‌ছেন। শিঘ্রই তা‌র মাথায় সি‌টিস্ক্যান করা‌নো ও উন্নত চি‌কিৎসার জন্য তা‌কে ঢাকা নেওয়া হ‌বে।

আটককৃত সিএন‌জি‌টি বর্তমা‌নে রায়পুর থানা হেফাজ‌তে আ‌ছে। এ ব্যাপা‌রে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

আহত মিজান ও তার প‌রিবা‌রের সদস্যরা সক‌লের নিকট দোয়া চে‌য়ে‌ছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন