নোয়াখালীতে ভুয়া এনএসআই সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে শরিফুল হাসান(২১) নামে এক ভুয়া এনএসআই সদস্য কে পুলিশ আটক করেছে।আটককৃত, শরিফুল হাসান জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আটটার দিকে জয়াগ ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান থানারহাট এরিয়া সহ বিভিন্ন স্থানে মানুষকে ভয় ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার হাট থেকে তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয় পত্র সহ প্রতারক শরীফ কে আটক করা হয়েছে। আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।