রায়পুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২০ ৮:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে বিজয় দিবস ফ্রিজ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (২৯ডিসেম্বর) বিকালে উপজেলার রোকেয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল হয়।

খেলায় মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিম সুপার ফাইভ স্টার কে ০৭-০১ গোলে হারিয়ে শাহজাহান কামাল স্মৃতি টিম প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জিতে নেয়।

কেরোয়া টাইগার্স ক্লাবের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর, সাধারণ সম্পাদক হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নুর নবী সুজন, পৌর যুবলীগের আহ্বায়ক তানজীদ কামাল, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান, সম্পদ গান্ধী, বেলায়েত হোসেন,বাবুল পাটাওয়ারী,আকবর মৃধা,মনিরুল হক প্রমুখ।

এসময় বিজয়ী দল মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিমের পক্ষে তানজিদ হোসেন কামালের হাতে পুরস্কার ফ্রিজ তুলে দেন।

এছাড়াও রানার্সআপসহ অন্যান্য শান্তনা পুরস্কারও দলীয় প্রধানের হাতে তুলে দেয় অতিথিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন