রামগঞ্জ কলেজ ছাত্রলীগের কালো পতাকা মিছিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৬৩ জেলায় বিএনপি জামাতের মদদপৃষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণা ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও র‍্যালি করেছে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত এর সভাপতিত্বে ১৭আগস্ট সকার ১১ টায় কালো পতাকা উত্তোলন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় র‍্যালিতে ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শাহ মিরান শিহাব, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, মনির হোসাইন, ইয়াসিন আরাফাত জীবন, রাশেদ রেদোয়ান, নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল আজিজ সোহেল, রাসেল আটিয়া, নাহিদ হাসান পাটোয়ারী, মোঃ জুনায়েদ খান, শ্রাবণ আখন্দ, অপূর্ন, কামরুল হাসান জিসান, সিফাত আহমেদ, নাঈম হোসেন নিয়ন, সাহেদ হোসেন, আকরাম বেপারী, মোঃ রাফি, আইমান, তৌসিফ, সজীব সহ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন