রামগঞ্জে বৃত্তি পরিক্ষার টেবিলে ৯৪৯ শিক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৪৯ শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা হয়।
পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফ উল্লাহ্ শামছ্। হল সুপার ছিলেন উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, সহকারী হল সুপার হানুবাইশ সরকারী প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান হোসেন, কেন্দ্র সচিব ছিলেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক ফারুক।