রাকিব হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ মার্চ, ২০২০ ১:২০ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা ও খুলনার কয়রা উপজেলার সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।


বুধবার (৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যায় কলেজ থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম-আহ্বায়ক বাবু , রাজু, রবিন, তারেক, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম-আহ্বায়ক আবু তালেব ও তুশার।


এসময় ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন