মোহনানিউজে সংবাদ প্রচার, বয়াতির ঘরে মানবিক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী
নিজস্ব প্রতিবেদক: ‘হেডে ভাত না থাইকলে বাঁচি থাই কিরিয়াম, শিরোনামে মোহনানিউজের একটি মানবিক সংবাদ প্রচার করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুুরে সংবাদ প্রকাশের পর পরই ধনু বয়াতির ঘরে পৌঁছে দিয়েছে মানবিক ফাউন্ডেশন খাদ্যসামগ্রী। ধনু বয়াতি লক্ষ্মীপুরের সদর উপজেলা কুশাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কামলা (দিনমজুর)। তার ঘরে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। ছেলেটি সবার ছোট।
মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে সরকারি নির্দেশনায় ঘরবন্দি হয়ে পড়া শ্রমজীবি ধনু বয়াতি কস্টে দিন কাটাচ্ছে। এধরনের মানবিক একটি সংবাদ মোহনানিউজের দেখে প্রতিবেদক হাসান মাহমুদ শাকিলের সম্বনয়ে ওই বয়াতির ঘরে এক সপ্তাহের চাল,ডাল, তেল, পেঁয়াজ, লবন ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিপত্র পৌঁছে দিয়েছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কর্মহীন শ্রমজীবিদের কস্ট দূর হবে বলে প্রত্যাশা করছেন ফখরুল ইসলাম। তিনি লক্ষ্মীপুর জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবি।