মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘লক্ষ্মীপুর সমাচার’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দৈনিক লক্ষ্মীপুর সমাচার। পত্রিকাটি শুরু থেকে লিখছে মুক্তিযোদ্ধার স্বপক্ষে। অর্জন করেছে পাঠকদের আস্থা। তথ্য নির্ভর সত্য প্রকাশে পাঠকদের আরো কাছে যাবে বলে বিশ্বাস করছেন বর্ষপূর্তি অনুষ্ঠানের বক্তারা।
প্রত্রিকাটির বর্ষপূতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্ট এ অনুষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল (এমপি)। দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, স

দর উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাহাজাহান আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, বালিকা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হাছিনা আজাদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবাসায়ী, চিকিৎসক, কর্মজীবি, পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠন, সংগীত শিল্পী ও শুভানুধ্যায়ীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন