বিজয় চত্বর স্মৃতিসৌধে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের ফুলেল শ্রদ্ধা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের পক্ষ থেকে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে জেলা শহরের ঝুমুর এলাকায় বিজয় চত্বর স্মৃতিসৌধে ক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য লুৎফর কবির, আবদুর রব শামীম, হুমায়ুন কবীর জুয়েল, আল-আমিন ভূঁইয়া, আলী নুর মামুন, এডভোকেট চাঁদমনি মোহন, আমিনুল ইসলাম রাজু ও হাসান মাহমুদ শাকিল প্রমুখ।

 

ক্লাবের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী বলেন, ১৯৯০ সালে লক্ষ্মীপুর ক্লাব প্রতিষ্ঠিত। এরপর থেকে ক্রীড়াঙ্গনে নানান অবদানের পাশাপাশি সামাজিকভাবে ভূমিকা রয়েছে। চলতি বছরেই লক্ষ্মীপুর ক্লাবটি লিমিটেডে রুপান্তর হয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রতিটি জাতীয় দিবস পালন করা হয়ে থাকে। মহান বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে জাতীর বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন