পৌরসভা নির্বাচন: রামগঞ্জে আ.লীগের খায়ের পাটওয়ারী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২০ ১০:২৬ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি রামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়ে রামগঞ্জ পৌর শহরে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

আওয়ামী লীগ নেতা পিন্টু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগঞ্জ পৌরসভার মেয়র পদে আবুল খায়েরকে মনোনীত করেছেন। সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীর জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

 

শনিবার সন্ধ্যায় দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে আওয়ামী লীগ।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের জানান,আগামি ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে প্রস্তুতি নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন