নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মনির হোসেন (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন খালিশপুর এলাকার আলী হায়দারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১০টায় খালিশপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল।
এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।