নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুলাই, ২০২০ ১১:২১ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আইসোলেশন ওয়ার্ডে আনোয়ার হোসেন (৭০) নামে ওই বৃদ্ধ মারা যান ।তিনি চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মানিকপুর গ্রামের খামার বাড়ীর বাসিন্দা ।এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪জন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, আনোয়ার হোসেন গত বুধবার (৯জুলাই) জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন উনার শরীরের অক্সিজেনের মাত্রা অনেক কম ছিল। (১০ জুলাই) বৃহস্পতিবার উনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ সকালে করোনা পজেটিভ রিপোর্ট আসে । দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন