নাটোরে ১৬০ বোতল ফেনসিডিলসহ পিকআপ জব্দ
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার রাত ৯টার দিকে উপজেলার গলাকাটা ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল দেখে নাটোর থেকে ঢাকাগামী পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬১৪৮) মহাসড়কে রেখে চালক ও হেলপার সটকে পড়ে। বিষয়টি হাইওয়ে পুলিশের সন্দেহ হলে পিকআপটিতে তল্লাসী চালানো হয়। এসময় পিকআপের ভেতরে ১৬০ বোতল ফেনসিডিল দেখে পিকআপটিকে জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।