দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিতে ও পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়া ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ যাত্রী ও এক বাংলাদেশির মৃতদেহ নিয়ে ফ্লাইটটি শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা করোনাভাইরাসের দুর্যোগের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ প্রথম কোনো বিশেষ ফ্লাইট পরিচালনা করল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠানটি আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকায় মোট ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইট পরিচালনা করবে।