করোনায় আক্রান্ত নুসরাতের বাবা, কোয়ারেন্টিনে মা-বোন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা আক্রান্ত হয়েছেন করোনায়, কোয়ারেন্টিনে রয়েছেন মা ও বোন।

 

রবিবার রাতে প্রচণ্ড জ্বর বেড়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুসরাতের বাবা শাহজাহানকে। ওই সময় গুঞ্জন ওঠে, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও শুরু হয়েছে তার।

 

পরদিন শাহজাহানের লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা, রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার সেই রিপোর্ট পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। এরপরই সরকারি নির্দেশনা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

নুসরাত আগেই জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী। সেই কারণেই জ্বরের ওষুধ কাজ করছিল না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন নায়িকা।

 

চিকিৎসকেরা জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

 

কলকাতার অন্য তারকাদের করোনায় সাধারণ মানুষের দিকে হাত বাড়িয়েছেন নুসরাত জাহান। সঙ্গে জন প্রতিনিধির দায়িত্বও পালন করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন